Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - whtnews2015@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

ইন্ডিয়ান হাইকমিশনের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক,

হাই কমিশনার প্রণয় ভার্মা ৩ মার্চ ২০২৬-এ বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মাননীয় মন্ত্রী, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই আলোচনায় উভয় দেশের অভিন্ন অগ্রাধিকার হিসেবে স্থানীয় সরকার কাঠামো ও পল্লী উন্নয়নকে জোরদার করার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধিকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। তাঁরা গ্রামীণ অর্থনীতি, কৃষি সমবায় ও তৃণমূল পর্যায়ে আর্থিক ক্ষমতায়নের মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে শক্তিশালী করার বিষয়েও একমত পোষণ করেন।

হাই কমিশনার তাৎপর্য সহকারে উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ সম্পর্কটি জনগণের সাথে জনগণের বন্ধনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সকল ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকতে ভারত প্রস্তুত রয়েছে।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.