ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন, বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদক,
ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতির আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, তিনিও বিষয়টি শুনেছেন এবং দুপুরেই মেঘমল্লার বসুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।



%20.png)
No comments: