চট্টগ্রাম-৫ আসনে ভূমিধস জয় ব্যারিস্টার মীর হেলালের।
নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনিরকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক নিয়ে গঠিত এ আসনের ১৪৩টি ভোটকেন্দ্রের ফলাফলে ব্যারিস্টার মীর হেলাল পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন প্রায় ৪৪ হাজার ভোট।
এ বিজয়ের ফলে হাটহাজারী ও বায়েজিদ এলাকায় বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও উদযাপন অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার মীর হেলাল ধানের শীষ প্রতীকে বিপুল ভোট ও সমর্থন দেওয়ায় হাটহাজারী ও বায়েজিদের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



%20.png)
No comments: