নিজস্ব প্রতিবেদক,
আর্ন্তজাতিক ডেস্ক
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের পার্লামেন্টারি নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় তিনি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন। মোদী তার বার্তায়
উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের
আস্থা ও নেতৃত্বের প্রতি বিশ্বাসের প্রতিফলন।
পোস্টে তিনি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে পাশে থাকবে। পাশাপাশি দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শুভেচ্ছা বার্তা বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করে। বিশেষ করে নতুন সরকারের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও উন্নয়ন অংশীদারত্বের ক্ষেত্রগুলোতে ভবিষ্যৎ সমন্বয়ের সম্ভাবনা আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে।
No comments: