রাজস্থলীতে শ্রীশ্রী সনাতন ঋষি আশ্রমের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মীয় সম্মেলন ৬ মার্চ অনুষ্ঠিত হবে।
টমাস দেব নাথ,
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় অবস্থিত শ্রীশ্রী সনাতন ঋষি আশ্রমের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে আগামী ৬ মার্চ, শুক্রবার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে থাকবে সনাতন ব্রহ্মগায়ত্রী যজ্ঞ, মহা সনাতন ধর্ম সম্মেলন এবং সনাতন দীক্ষা প্রদান। আয়োজক সূত্রে জানা যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তদের আত্মশুদ্ধি ও ধর্মীয় চেতনা জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
এছাড়া ২১ ফাল্গুন ১৪৩২ বাংলা তারিখেও অনুষ্ঠানের বিশেষ পর্ব অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
শ্রীশ্রী সনাতন ঋষি আশ্রম ও সনাতন ঋষি অনাথালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকরা সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন।


%20.png)
No comments: