Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - whtnews2015@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

নির্বাচন ঘিরে সব ব্যাংকের এটিএম বুথ সচল রাখার বিশেষ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের।

নিজস্ব প্রতিবেদক,

জাতীয় ডেস্ক


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ছুটির সময়ে জনসাধারণের নগদ অর্থের চাহিদা নির্বিঘ্নে মেটাতে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথ সচল রাখার বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, নির্বাচনকালীন ছুটির দিনগুলোতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে গ্রাহকদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।

সার্কুলারে আরও জানানো হয়, নির্বাচনের সময় এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) এবং পয়েন্ট অব সেল (পিওএস) নেটওয়ার্ক সার্বক্ষণিক সচল রাখতে হবে। কোনো এটিএম বুথে কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য ব্যাংকগুলোকে বিশেষ টেকনিক্যাল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা ইস্যুকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছুটির সময় এটিএম বুথগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং ব্যাংকগুলোর আইটি সিস্টেম যাতে হ্যাকিং বা সাইবার আক্রমণের শিকার না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে।

নির্বাচনি সময় ঘিরে অনেক ক্ষেত্রে এটিএম বুথে নগদ অর্থের সংকট দেখা দেওয়ার প্রেক্ষাপটে ব্যাংকগুলোকে নিয়মিতভাবে বুথে টাকা লোড করার জন্য পর্যাপ্ত জনবল নিয়োজিত রাখতে বলা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ছুটির সময় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর বা আইবিএফটি সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। যদিও এটিএম থেকে টাকা উত্তোলনে কোনো বাধা থাকবে না।

এছাড়া মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্ল্যাটফর্মে সন্দেহজনক বড় অংকের লেনদেনের ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন সময়ে অবৈধ অর্থ লেনদেন প্রতিরোধ এবং সাধারণ মানুষের আর্থিক কার্যক্রম স্বাভাবিক রাখতেই এই সমন্বিত ও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.